চাঁদপুরে বিপুল ইলিশ ও জাল আটক
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনা নদী থেকে প্রচুর মা ইলিশ ও জাল আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার এ অভিযানে মেঘনার বিভিন্ন স্থান থেকে তিনশ’ কেজি মা ইলিশ ও তিন লাখ মিটার জাল আটক করা হয়।
তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. মাহফুজুল ইসলাম জানান, প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
এ নিষেধাজ্ঞা অমান্য করে তারা ইলিশ শিকার করছিল।
