২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়ায় পুলিশের উপর হামলায় মামলা দায়ের

নড়াইলের কালিয়া উপজেলায় র‌্যাব-পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা করেছে পুরিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বুধবার রাতে কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে কালিয়া থানায় এ মামলা দায়ের করেন।

এতে ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৭/৮ হাজার গ্রামবাসীকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

কালিয়া থানার এসআই রকিব উদ্দিন জানান, কালিয়া উপজেলার নোয়াগ্রামের এক তরুণীকে উক্ত্যক্ত করাকে কেন্দ্র করে বুধবার ১৫/১৬টি গ্রামের কয়েকহাজার গ্রামবাসী পুরুলিয়া এলাকায় হামলা চালানোর চেষ্টা করে। 

সংঘর্ষ ঠেকাতে দিয়ে গ্রামবাসীর হামলায় চার পুলিশ, দুই র‌্যাব সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় জনতা র‌্যাবের একটি গাড়ি ভাংচুর করে।