উত্তরায় ওয়াশিং প্ল্যান্টে অগ্নিকাণ্ড
রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে একটি ওয়াশিং প্ল্যান্টের মালামাল পুড়ে গেছে।
দক্ষিণ খান গার্লস স্কুল রোড এলাকায় বৃহস্পতিবার দুপুরে বৈশাখী ওয়াশিং প্ল্যান্টে এ অগ্নিকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে।
এতে ওই প্ল্যান্টের মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
টঙ্গী ফয়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
টঙ্গী ফয়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, দুপুর সোয়া ১টার দিকে বন্ধ কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
