২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ, আটক ২

লালমনিরহাট সদরে বৃহস্পতিবার এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 07:05 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে।

মৃত খাদিজা আক্তার (১৩) সদর উপজেলার খোঁচাবাড়ী এলাকার দুলাল হোসেনের মেয়ে।

সে লালমনিরহাট রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন সরকার জানান, খাদিজার সঙ্গে মিঠু ইসলাম (২০) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।

ঈদের দিন মিঠু তার বন্ধু আফতাব হোসেনকে (১৯) নিয়ে খাদিজার বাড়ি এলে তার স্বজনরা এ দুজনকে আটকে রাখে।

বৃহস্পতিবার সকাল ১০টায় খাদিজার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

পরে মিঠু ও আফতাব হোসেনকে পুলিশে সোপর্দ করে তারা।

এ ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক মিঠু রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং আফতাব হোসেন একই এলাকার নুর ইসলামের ছেলে।