২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁ-রাজশাহী মহাসড়কে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বৃহস্পতিবার দূপুরে নওগাঁর মান্দা উপজেলার নীলকুঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদ্দার দোষতী গ্রামের শ্রীমন্ত কুমারের ছেলে পরিমল কুমার (৩০) এবং কাকাত ভাই জ্যোতিষ চন্দ্রের ছেলে জগদ্দীশ কুমার (২৫)।

মান্দা থানার ওসি আব্দুল্লাহিল বাকি জানান, দুপুর দেড়টার দিকে তারা গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেলে উপজেলার সতীর হাট যাচ্ছিলেন।

নীলকুঠী এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।