২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষানটেকে নারীর ৭ টুকরো লাশ

রাজধানীর ভাষানটেক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 02:47 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

বৃহস্পতিবার বেলা ২টার দিকে ভাষানটেক থানার ধামালকোট ভূমি উন্নয়ন প্রজেক্টের ভেতরে ওই লাশের সাতটি টুকরো উদ্ধার করা হয়।

ভাষানটেক থানার ওসি মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রজেক্টের পশ্চিম পাশের দেয়ালের ভেতরে টুকরোগুলো এলোমেলোভাবে পড়েছিল। ঘটনাস্থলে তিন জোড়া স্যান্ডেল ও একটি চাপাতি পাওয়া গেছে।

ওসি জানান, অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। আশপাশে কোনো পোশাক পাওয়া যায়নি।

“ঘটনাস্থলে পাওয়া স্যান্ডেলগুলো খুনিদের হয়ে থাকতে পারে। কারা এ ঘটনা ঘটিয়েছে, নিহতের পরিচয়ই বা কি- তা আমরা তদন্ত করে দেখছি।”

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।