২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ছেলেদের সঙ্গে কথা হয়নি খালেদার

ঈদের দিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কথা হয়নি বিদেশে অবস্থানরত দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের সঙ্গে, যারা বাংলাদেশের একদিন আগে ঈদ উদযাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 11:27 PM

Updated : 11 Jul 2022, 12:34 PM

এর মধ্যে বড়ছেলে তারেক রহমানলন্ডনে এবং ছোটছেলে আরাফাত রহমান কোকো থাইল্যান্ডে অবস্থান করছেন বলে গণমাধ্যমেসংবাদ প্রকাশিত হয়।

‘লন্ডনেচিকিৎসাধীন’তারেক এবং ‘ব্যাংককে চিকিৎসাধীন’ আরাফাতের সঙ্গে ঈদ মোবারক হয়েছে কি না জানতেচাইলে বুধবার খালেদা জিয়া বলেন, ‘‘আমার পরিবারের সদস্যরাদেশের বাইরে আছে। গতকাল তাদের ঈদ হয়ে গেছে। কথা হয়নি। আজ (বুধবার) টেলিফোনে কথা হবে।’’

মুদ্রা পাচারের মামলায় আরাফাত রহমানের ছয় বছর কারাদণ্ড হয়েছে। অন্যদিকে ইন্টারপোলের মাধ্যমেগ্রেপ্তার করে তারেককে ফেরাতে পরোয়ানা রয়েছে ঢাকার একটি আদালতের।

জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মায়ের সঙ্গে গ্রেপ্তার হন কোকো। এরপর ২০০৮ সালের মেমাসে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মুক্তির মেয়াদ কয়েকবার বাড়ালেও গত বছরের ১৯ অগাস্ট তা সরকার আর নাবাড়ানোয় সিদ্ধান্ত নেয়। এরপর আদালত ৩১অগাস্টের মধ্যে কোকোকে হাজির হওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে উচ্চআদালতে যান কোকো।
এদিকে কোকো নাফেরায় তাকে পলাতক দেখিয়েই বিচার শুরু করে বিচারিক আদালত।

২০০৯ সালের ১৭ মার্চ বর্তমান মহাজোট সরকারের আমলে কোকোর বিরুদ্ধে মামলাটি করেদুর্নীতি দমন কমিশন। এ মামলায় কোকোর সঙ্গে সাবেক নৌ মন্ত্রী প্রয়াতআকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকেও আসামি করা হয়।

এজাহারে বলা হয়, কোকো অবৈধ উপায়ে অর্জিত নয় লাখ ৩২ হাজার ৬৭২মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার সায়মনের সহায়তায় সিঙ্গাপুরে পাচার করেছেন।
দুর্নীতি দমনকমিশনের কর্মকর্তা আবু সাঈদ ২০০৯ সালে মামলা করলেও কোকো এর বৈধতা চ্যালেঞ্জ করলেবিষয়টি সর্বোচ্চ আদালতে গড়ায়।

ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে এসে উচ্চ আদালতের আদেশের ভিত্তিতে পুরনো আইনে (২০০২)নতুনকরে এ মামলারঅভিযোগ গঠন করা হয়।

পরে মুদ্রা পাচারের ওই অভিযোগ প্রমাণিতহওয়ায় ২০১১ সালের ২৩ জুন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন খালেদা জিয়ার এই ছোট ছেলের অনুপস্থিতিতেই তাকে ছয় বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে ১৯কোটি টাকা জরিমানাও করা হয়।

মুদ্রাপাচারে সহায়তা করায় আদালত কোকোর মতো সায়মনকেও ছয় বছর সশ্রমকারাদণ্ড দিয়েছে। সায়মন এখন পলাতক রয়েছেন।

কোকোর বিরুদ্ধে আরো চারটি মামলা রয়েছে বলে ওই সময় তার আইনজীবীরা জানিয়েছেন।

জরুরিঅবস্থা জারির পর গ্রেপ্তার তারেক উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০০৮ সালের১১ সেপ্টেম্বর লন্ডনে যান। তিনিএখনো শারীরিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেনবলে বিএনপি দাবি করছে।

তারেকও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগে মামলা হয়২০০৯ সালে।

নিয়মমাফিকবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আদালতে হাজির না হওয়ায় তারেককে পলাতক দেখিয়েই ২০১১সালের ৮ অগাস্ট এ মামলায় অভিযোগ গঠন হয়।

২০০৯সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও মামুনের বিরুদ্ধেএই মামলা করে দুদক। পরের বছর ৬ জুলাই তাদের বিরুদ্ধেঅভিযোগপত্র দেয়াহয়।

অভিযোগপত্রেবলা হয়, প্রধানমন্ত্রীরছেলে হিসেবে তারেকের প্রভাবখাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মামুনঅবৈধভাবে অর্থ নেন।

“মামুনের মাধ্যমে ২০০৩থেকে ২০০৭ সালের মধ্যেবাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরেপাচার করেন তারেক রহমান।”

ওইঅর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ’র একটি শাখায় ওইমামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয় বলে মামলায়অভিযোগ করা হয়।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমেগ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ২০১২ সালের ২৬ মে পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। তারেক রহমানের বিরুদ্ধে মামলার সংখ্যা এক ডজনের বেশি।