যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
ঈদুল আজহায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগারে শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা ফুল, ফল, মিষ্টি ও বিভিন্ন খাবার নিয়ে তাদের সঙ্গে দেখা করেন।
এ সময় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নূরএলাহী মিনা বলেন, অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা অতীতের মতো ভবিষ্যতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবেন বলে জানান।
যুদ্ধাপরাধে দণ্ডিতদের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
যুদ্ধাপরাধের বিচার শেষের মাধ্যমে দেশকে যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত করতে জনগণ আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে জয়ী করবে বলে আশা প্রকাশ করেন তারা।
