পিরোজপুরে ১৫ লাখ টাকার জাল জব্দ
পিরোজপুরে ১৫ লাখ টাকার বেশি মূল্যের ১ লাখ ৬৬ হাজার ৬শ’ মিটার কারেন্ট জাল জব্দ শেষে পোড়ানো হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. অলিউর রহমান জানান, এ সময় জাল পাওয়ার অভিযোগে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলার ভান্ডারিয়া উপজেলায় ৩০কেজি ও স্বরূপকাঠি উপজেলায় ৮কেজি ইলিশ মাছ্ও জব্দ করা হয়। যা দরিদ্র জনসাধারণের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি।
