২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাফটক থেকে গ্রেপ্তার শিবিরের ২৪ নেতা-কর্মী

চট্টগ্রামে কারা ফটক থেকে ফের গ্রেপ্তার হয়েছে ইসলামী ছাত্রশিবিরের ২৪ নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 08:28 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- শাহ নেওয়াজ, ফজলুল করিম, আনোয়ার পারভেজ, দেলোয়ার হোসেন, আবদুল মালেক ও মানিক।

গত ১৭ সেপ্টেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর নগরীর এনায়েত বাজার মোড়ে পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন তারা।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শেবু বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মামলায় জামিনে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর গত মে মাসের ভাংচুর ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, রোববার বিকালে উচ্চ আদালতের জামিন আদেশের কাগজ কারাগারে পৌঁছার পর সোমবার দুপুরে শিবির নেতা-কর্মীরা কারাগার থেকে ছাড়া পান।