চট্টগ্রামে তিন তলা থেকে পড়ে একজনের মৃত্যু
চট্টগ্রামের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তিন তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত হারুন (৩০) বগোরহাটের রামপালের মল্লিকের ঢের গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মাহমুদ জানান।
তিনি বলেন, কাজীর দেউড়ি ১ নম্বর গলি এলাকায় স্কাই ডেভেলপমেন্ট নামের আবাসন প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনের তিন তলার ছাদে কাজ করছিলেন হারুন। পা পিছলে পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
