২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বেতন-বোনাস দাবিতে বিক্ষোভ, ভাংচুর

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের নাওজোর এলাকায় একটি স্যুয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার শামসুর রহমান জানান, ডটকম স্যুয়েটার কারখানার শ্রমিকরা সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে।

আগের রাতে কারখানায় ভাংচুর ও বিক্ষোভের মুখে কয়েকশ’ শ্রমিকের বেতন-বোনাস দেয়া হলেও প্রায় সাতশ শ্রমিকের বেতন-বোনাস এখনো বাকি রয়েছে।

ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস মিলিয়ে মোট এক কোটি ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু মালের শিপমেন্ট না হওয়ায় সব টাকার যোগাড় হয়নি। তাই রোববার রাতে ছয়শ শ্রমিকের বেতন-বোনাস এবং ৬ দিনের আগাম বেতন দেয়া হয়েছে।

তিনি বলেন, ব্যাংক বন্ধ থাকায় টাকার যোগাড় করা যাচ্ছে না। তারপরও টাকা যোগাড়ের চেষ্টা চলছে। টাকা হাতে পেলে বিকেলের মধ্যে এক মাসের বেতন দেয়া হবে। তবে বোনাস দেয়া সম্ভব হবে না।