২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ‘অবৈধ’ গরুর হাট

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নামে বেআইনীভাবে গরুর হাট বসিয়ে খাজনা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 08:49 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের কোন সভায় সিদ্ধান্ত না নিয়ে প্রভাব কাটিয়ে বেআইনীভাবে উপজেলা পরিষদের মাঠে (হেলিপ্যাডে) বাজার বসিয়েছেন বলে পৌর কর্তৃপক্ষ অভিযোগ করে।

রোববার কিশোগরঞ্জ পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম পৌরসভার সভাকক্ষে  বেআইনী গরুর হাট নিয়ে সভার আয়োজন করেন।

সভায় জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা বারের সভাপতি শাহ আজিজুল হকসহ শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জানান, উপজেলা পরিষদের কোন সভায় অনুমোদন না নিয়ে ইউএনও সুব্রত পাল উপজেলা পরিষদের মাঠে গত শুক্র ও শনিবার গরুর হাট বসিয়ে খাজনা আদায় করেন।

এতে কিশোরগঞ্জের শতাব্দী প্রাচীন শোলাকিয়া ময়দান সংলগ্ন ইচ্ছাগঞ্জ গরুর হাটটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বাজারের আয়ের অর্থ দিয়ে পৌরসভার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতা দেয়া হয়।

এ বাজারটি ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা চান তিনি।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও ইউনও সুব্রত পালের সাথে যোগাযোগ করা যায়নি।