২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২৪ অক্টোবর শেষ হবে না’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২৪ অক্টোবর পার্লামেন্ট শেষ হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার বিকেলে ভোলা কবি মোজাম্মেল হক টাউন হলে জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

ভোলা থেকে নির্বাচিত সাংসদ তোফেয়েল বলেন, “২৪ অক্টোবরের পর নাকি বিএনপি-র নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে দেশে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করা হবে। মূলত কিছুই হবে না।”

Image
File Photo

File Photo

বিএনপি মনে করে তাদের জনপ্রিয়তা বেশি এ কথা উল্লেখ করে বিএনপি নির্বাচনে আসবে বলে আশা প্রকাশ করেন সাবেক এই মন্ত্রী।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, পাঁচটি সিটি কর্পোরেশনসহ আওয়ামী লীগের পাঁচ বছরে পাঁচ হাজার ৩৭৭টি নির্বাচন সুষ্ঠ হয়েছে তাহলে দেশে একটি শক্তিশালী নির্বাচন কমিশন থাকতে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করতে তাদের এত দ্বিধা কেন?

বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা প্রমাণের আহ্বান জানান তিনি।

ভোলায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হওয়ার কথা উল্লেখ করে যেকোন মূল্যে ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা শ্রমিক লীগ সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মোমিন টুলু, যুবলীগের আহবায়ক পৌর মেয়র মনিরুজ্জামান মনির।