২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের খাদ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নগরকান্দা থানার ওসি আব্দুল করিম জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কুমারদিয়া এলাকার সড়কের দক্ষিণ পাশের খাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নগরকান্দা থানায় একটি হত্যা মামলা হয়েছে।