২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় পোশাককর্মীর মৃত্যু

চট্টগ্রামের ইপিজেডে বাসচাপায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 10:15 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

নিহত বিবি মরিয়ম (৪৮) লহ্মীপুর জেলার কমলাগঞ্জের লুব্দা বাজারের মো. মোনতাসিমের স্ত্রী।

ইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, শুক্রবার সকালে মরিয়ম কর্মস্থল বেলাচিমা গার্মেন্টসে যাওয়ার পথে ইপিজেড মোড়ে রাস্তা পার হওয়ার সময়  দ্রুতগামী একটি বাসের নিচে চাপা পড়েন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চালকসহ বাসটিকে আটক করা হয়েছে বলে  ওসি জানিয়েছেন।