টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই চালকের মৃত্যু
টাঙ্গাইল সদর উপজেলায় ট্রাকচাপায় দুই ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
ফাইল ছবি
নিহতরা হলেন- সাভারের দেনবাড়ি গ্রামের হালিম মিয়া (৪৫) ও ঢাকার পল্লবীর জামারা মহল্লার নাজিম উদ্দিন (৫০)।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট শামসুল আলম জানান, দিনাজপুর থেকে চাল ভর্তি দুটি ট্রাক নিয়ে হালিম ও নাজিম উদ্দিন ঢাকা যাচ্ছিলেন। রাস্তায় যানজটের কারণে ভাতকুড়া এলাকায় ট্রাক রেখে রাস্তা পার হওয়ার সময় অন্য দিক থেকে আসা আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে শামসুল আলম জানান।
নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
