২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুতের এক নারী সদস্য আটক

ঝালকাঠীর নলছিটি উপজেলায় প্রচারপত্র বিতরণ করার সময় হিজবুত তওহীদের এক নারী সদস্যকে আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে হেনা নাজরিন (৪৫) নামের ওই নারী আটক হন।

তিনি ওই উপজেলার দপদপিয়া ইউনিয়নের নুর হোসেনের স্ত্রী এবং হিজযবুতের একজন সদস্য বলে জানিয়েছে পুলিশ।

নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান জানান, এর আগেও হেনাকে সন্দেহজনকভাবে কয়েকবার আটক করা হয়েছিল।

আইনহত ব্যবস্থার জন্য ৫৪ ধারায় তাকে আদালতে পাছানো হচ্ছে বলে জানান তিনি।