পুলিশ হেফাজতে ধর্ষণ, ফরিদপুরে মানববন্ধন
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় পুলিশ হেফাজতে এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের সামাজিক প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধঘণ্টার এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও বেসরকারি সংস্থার কর্মীরা
অংশ নেন।
এ সময় বক্তব্য দেন অধ্যাপক মো. আলতাফ হোসেন, অধ্যাপক শিপ্রা রায়সহ অন্যরা।
বক্তারা এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
