২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জুতার দোকানি খুন

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে এক জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

নিহত মো. রুস্তম আলী (৭৫) কোনাবাড়ীর আমবাগ এলাকার বাসিন্দা।

কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নিজ দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কোনাবাড়ীর আমবাগ সড়কের পাশে টং দোকানে জুতার ব্যবসা করতেন রুস্তম আলী। বুধবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন।

সকালে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয় বলে এসআই জানান।

তিনি বলেন, রুস্তমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।