গ্যাস বিল বকেয়া ২৭৫৮ কোটি টাকা
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সরকারি-বেসরকারি খাতে গ্যাস বিল বাবদ ২ হাজার ৭৫৮ কোটি ৯ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
বুধবার সংসদে নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়ে খাতওয়ারী বিবরণও তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, পিডিবি’র কাছে ৬৪২ কোটি ৪৩ লাখ টাকা, বিসিআইসির কাছে ১৩০ কোটি ৭৮ লাখ টাকা এবং বিএসইসি কাছে গ্যাস বিল বাবদ সরকারের ১ কোটি ৩৬ লাখ টাকা পাওনা আছে।
মন্ত্রণালয়ভিত্তিক শিল্প মন্ত্রণালয়ের কাছে ২২ কোটি টাকা, পাট মন্ত্রণালয় ৪১ কোটি ৮৬ লাখ, বস্ত্র ২০ কোটি ৩০ লাখ, স্বাস্থ্য চার কোটি ১২ লাখ, যোগাযোগ এক কোটি ৬২ লাখ, প্রতিরক্ষা চার কোটি ২০ লাখ, স্বরাষ্ট্র সাত কোটি ৩৯ লাখ, শিক্ষা এক কোটি ৪৫ লাখ, গৃহায়ন ও গণপূর্ত ১৭ কোটি ৩৫ লাখ, বিদ্যুৎ ৯৪ হাজার, স্থানীয় সরকার এক কোটি ৪৮ লাখ, পরিবশ ও বন ৫৭ হাজার এবং অন্যান্য মন্ত্রণালয়ের কাছে ১৮ কোটি ১৭ লাখ টাকা বকেয়া আছে।
এছাড়া সেরকারি খাতে কাফকোর কাছে নয় কোটি ৪৪ হাজার, শিল্প সংক্রান্ত খাতে ৬৪৩ কোটি ৪৫ লাখ, বাণিজ্য সংক্রান্ত খাতে ৬৩ কোটি ২৭ লাখ, আবাসিক খাতে ২৪০ কোটি ২২ লাখ, চা বাগানগুলোর কাছে দুই কাটি ৭৩ লাখ, ক্যাপাটিভ খাতে ৩১২ কোটি ৪৮ লাখ, সিএনজি ৪২৬ কোটি ১৫ লাখ, মৌসুমী চার কোটি ৫৬ লাখ, রুরাল পাওয়ার কোম্পানীর কাছে সরকারের ২০ কোটি ৪৫ হাজার টাকা পাওনা রয়েছে।্যদিকে বেসরকারি খাতে এই এস হরিপুরের কাছে ২৬ কোটি ১৩ লাখ টাকা, মাধবদী পল্লী বিদ্যুৎ কেন্দ্র এক কোটি ৪৭ লাখ, আশুলিয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্র এক কোটি ৮০ লাখ, মেঘনা এনার্জি চার কোটি ২৩ লাখ, এই এস মেঘণা ঘাট ৩৭ কোটি ৯৬ লাখ, ইনক পাওয়ার ও এ এ পাওয়ার কোম্পানীর কাছে চার কোটি ৮৩ লাখ এবং অন্যান্য বেসরকারি খাতে ৪৩ কোটি ৯৩ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানান বিদ্যু প্রতিমন্ত্রী।
গ্যাস স্বল্পতায় বেড়েছে লোডশেডিং
গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
রওশন জাহান সাথীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি কৃষি উৎপাদনের স্বার্থে সার কারখানাগুলোতে গ্যাস সরবারহ করতে হচ্চে।
“গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুতের উৎপাদন সমায়িকভাবে হ্রাস পাওয়ায় এবং চাহিদা বৃদ্ধির কারণে লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।”
লোডশেডিংয়ের মাত্রা সহনীয় রাখতে নেয় পদক্ষেপও লিখিত উত্তরে সংসদের তুলে ধরেন প্রতিমন্ত্রী।
এনামুলের হকের পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিদ্যুৎ মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
