২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস চাপায় প্রৌঢ়ের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ  টোয়েন্টিফোর  ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান জানান, বুধবার সকাল ৮টার দিকে বাড়বকুণ্ড সিরাজ মিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত নাছির উদ্দিন (৫৫) সীতাকুণ্ডের  আলী চৌধুরী পাড়ার আলী আসগরের ছেলে।

সকালে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, দুর্ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় বাসসহ চালকের সহকারীকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়।