২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৯

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সিরাজগঞ্জের সদরে অস্ত্রসহ নয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 03:48 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কোনগাতি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি রিভলবার ও কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উল্লাপাড়া উপজেলার বাহিমান গ্রামের চান মিয়ার ছেলে শান্ত (১৮), রফিক প্রামানিকের ছেলে সাগর (১৬), আনছার আলীর ছেলে বরাত আলী (২২), আজহার আলীর ছেলে সুমন (১৮), শহিদুল ইসলামের ছেলে তুষার ইমরান (১৮), হাড়িভাঙ্গা গ্রামের নবাব আলীর ছেলে এমদাদ হোসেন (২২), বেলকুচি উপজেলার তালুকদার মেটুয়ারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্বাস আলী (২২), আজুগড়া গ্রামের রুস্তম ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও টেঙ্গাশিয়া গ্রামের ইসহাক আকন্দের ছেলে আব্দুস সাত্তার (২৫)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, মহাসড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় কোনগাতি এলাকা থেকে অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুসারে বাড়ি থেকে সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান।