মেহেরপুরে ডাকাতের হামলায় নিহত ১
মেহেরপুরের গাংনীতে ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত চারজন।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, মঙ্গলবার রাত ২টার দিকে সীমান্তবর্তী সহড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতের ছোড়া বোমায় আব্দুর রাজ্জাক, আবু বক্কর, আব্দুল মান্নান ও আব্বাছ আলী নামে চারজন আহত হন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মাসুদুল বলেন, গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল গ্রামে ঢুকলে স্থানীয়রা তাদের প্রতিরোধ করতে যায়। এ সময় তারা বোমা ছুড়লে চারজন আহত হন।
পরে বাচ্চু এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই করে ডাকাতরা।
গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
