২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল পাচারের সময় ভোলায় আটক ১০

পাচারের সময় ভোলার দৌলতখান থেকে ২৭ ব্যারেল তেলসহ একটি ট্রলার আটক করেছে উপকূলরক্ষী বাহিনী-কোস্ট গার্ড। এ সময় ১০ পাচারকারীকেও আটক করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার সকাল ৮টার দিকে দৌলতখানের মেঘনার চৌকিঘাটা এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

আটককৃতদের মধ্যে জুয়েল (৩৫), মহিউদ্দিন (৩৪), গিয়াস (৩০), জাকির (৩০) ও হাবুর (৩২) নাম জানা গেছে। আটক অপর তিনজনের নাম জানাতে যায়নি।

উদ্ধার করা তেলের মধ্যে ১৭ ব্যারেল সয়াবিন ও ১০ ব্যারেল অকটেন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট রাহাতুজ্জামান।

রাহাতুজ্জামান জানান, কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে দৌলতখানে মেঘনা নদীতে একটি জাহাজ থেকে তেল পাচারকালে ২৭ ব্যারেল তেলসহ ১০ চোরাকারবারীকে আটক ও ট্রলারটি জব্দ করা হয়।