২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 01:37 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার দুপুরে উপজেলার পাঙ্গা এলাকায় এ ঘটনায় মারা যান রামনাথ রায়ের ছেলে শ্যামচরণ রায় (২০)।

ডোমার থানার ওসি কফিল উদ্দীন জানান, শ্যামচরন আমন ক্ষেতে পরিচর্যার জন্য যায়। ক্ষেতে বিদ্যুতের ছেড়া তার পড়ে ছিল। অজ্ঞাতে তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই শ্যামচরনের মৃত্যু হয়।