খুলনায় দুর্ঘটনায় সাংবাদিক আহত
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার খুলনা প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
রোববার বেলা ১২টার দিকে নগরীর কিউর হোম ক্লিনিকের সামনে এ দুর্ঘটনায় আহত এস এম আহসান হাবিবকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, হাবিব মোটরসাইকেলে যাচ্ছিলেন। কিউর হোমের সামনে এলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মাথায় আঘাত লাগে এবং একটি পা ভেঙ্গে যায়।
