২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ইলিশ রক্ষায় ভোলায় জেলে সমাবেশ ও র্যা।লি

ইলিশ প্রজনন মৌসুমের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফল করার লক্ষ্যে ভোলায় জেলে সমাবেশ ও র্যা লি হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে রোববার এ র‌্যালি ও সমাবেশ হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ মিয়া।র‌্যালিতে জেলার বিভিন্ন এলাকার শত শত জেলে অংশ নেয়।

র‌্যালি শেষে জেলে সমাবেশে বক্তব্য রাখেন ক্ষুদ্র মৎস্যজীবী কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশ্রাফিল পন্ডিত ও জেলা কমিটির সভাপতি নুরুল ইসলাম।

নিষেধাজ্ঞাi সময়ে জেলেদের মৎস্য আইন মেনে চলার আহব্বান জানিয়ে জলদস্যু দমন ও জেলে সম্প্রদায়কে রক্ষায় কোস্টগার্ডের জনবল বৃদ্ধির দাবি জানান বক্তারা।

ইলিশ প্রজননের জন্য ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন মা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।