২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার রাতে উপজেলার চরচান্দিয়া থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ডাকাত সর্দার আমিরুল ইসলাম খোকন (২৮), আলাউদ্দিন (২৯), জামশেদ আলম (২৬), জয়নাল আবদীন (১৯), জাফর আহম্মেদ (১৯), তৌহিদুল ইসলাম (১৭) ও  নুর আলম বাবলু (২২)।

সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, শনিবার রাতে চরচান্দিয়া ইউনিয়নের ঈদ গাঁ সংলগ্ন ভূঞা বাজার এলাকার একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ ডাকাতরা। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত সর্দার আমিরুল ইসলাম খোকনসহ সাতজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি পাইপ গান, থ্রি নট থ্রি রাইফেলের ৫টি গুলি উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।