২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিয়ারসহ আটক ২

কক্সবাজার সদরে মিয়ানমারের তৈরি বিয়ারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি ট্যাক্সিও জব্দ করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 09:08 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার সন্ধ্যা ৬টার দিকে লিংক রোড এলাকা থেকে আটকরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার আইয়ুব আলী (২২), টেকনাফের নাজিরপাড়ার মো. হারুন (২০)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তা মনজুর আলম জানান, ট্যাক্সি নিয়ে কক্সবাজার শহরের প্রবেশকালে মিয়ানমারের তৈরি ৫০ ক্যান বিয়ারসহ এ দুজনকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলা করে তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।