২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হেরোইন উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ছয়শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার সকাল ১১টার দিকে কুঞ্জবন এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির ৪৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন জানান, পোরশা উপজেলার নিতপুর থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁয় যাচ্ছিল। কুঞ্জবন এলাকায় ওই বাসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ছয়শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।