২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ধরায় শিক্ষকের ওপর হামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের পরীক্ষায় নকল ধরায় এক শিক্ষকের উপর হামলা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার দুপুরে দত্তপাড়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আবদুর রবকে বহিরাগতরা মারধর করে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান বিভাগের পরীক্ষা চলছিল।

পরীক্ষা চলার সময়ে ৫ নম্বর কক্ষের এক ছাত্রের নকল ধরেন হলের পরিদর্শক আবদুর রব। পরে পরীক্ষা শেষে ওই শিক্ষক হল থেকে বাইরে এলে বহিরাগতরা তার উপর হামলা চালায়।

আহত আব্দুর রবকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, “খবরটি শুনেছি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এ পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।