২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তদন্ত কমিটি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ‘অবহেলায়’ চার শিশুর মৃত্যের ঘটনা তদন্তে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. নাহারিন নাসরিনের নেতৃত্বে কমিটির সদস্যরা হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন। তারা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নুর মোহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাহারিন নাসরিন জানান, আগামী সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয়া হবে।

মন্ত্রণালয়ের অপর দুই সদস্য হলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. নজাবত হোসেন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. শফিকুল আলম।

এদিকে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জেড এম আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে স্থানীয়ভাবে গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও কাজ শুরু করেছে।         

কমিটির অপর সদস্যরা হলেন কার্ডিওলজি বিভাগের ডা. তাপস কান্তি ভৌমিক ও আবাসিক মেডিকের অফিসার ডা. রফিকুল ইসলাম।

এ কমিটিকে রোববার সকালের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে ইনজেকশন দেয়ার পর চিকিৎসাধীন চার শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় এসব শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ করেছে স্বজনরা।