২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বাইসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ছয়জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার সকাল ৯ টার দিকে কাশিয়ানী  গোপালগঞ্জ সড়কের কাশিয়ানী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার মহানাগ গ্রামের তছলিম মোল্লার ছেলে রাহাত মোল্লা (১১) কাশিয়ানী আশার আলো কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, বাসস্ট্যান্ড এলাকা বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাহাতের মৃত্যু হয়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।