লালমনিরহাটে মাদকসহ আটক ১৭
লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে নারীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটকরা মাদক ব্রবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল, গাজাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি মো. জমির উদ্দিন বলেন, সন্ধ্যা ও রাতে পুলিশের বিশেষ অভিযানে চার নারীসহ এই ১৭জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
