ভোলায় ৬০০ ইয়াবাসহ যুবক আটক
ভোলায় ছয়শ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুরে ভোলা সরকারি কলেজের পাশে পুরান বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক আমজাদ (৩০) দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরফ্যাশন উপজেলার বাসিন্দা আমজাদ দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে র্যাব। তার অবস্থান সম্পর্কে গোপনে সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
