২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 10:15 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

নিহত আবু বকর সিদ্দিক(২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মৃত রফিজল গাজীর ছেলে।

সৌদি আরবের স্থানীয সময় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই ভাই মনিরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আবহা পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী পিক-আপ নিচে পড়ে গেলে গাড়িটির চালক আবু বকর ঘটনাস্থলেই মারা যান।

মনিরুজ্জামান বলেন, “ভাইয়ার সহকর্মীরা বিকালে ফোন করে এ খবর জানান।”

৭ বছর ধরে সৌদিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।