চট্টগ্রামে মদসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীতে বিভিন্ন ধরনের প্রায় ছয়শ বোতল মদ ও বিয়ারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আবদুল্লাহ ওরফে রবিন (৩৩) হিলভিউ আবাসিক এলাকায় একটি ভবনে ভাড়া থাকেন।
বুধবার রাতে পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হিলভিউ আবাসিক এলাকার ছোবের বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ১৭ ধরনের ৫৯৪ বোতল মদ ও বিয়ারসহ রবিনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে।
