২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পাল্টা কর্মসূচি হিসেবে উপাচার্যের অবস্থানও অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

উপাচার্যের বাসভবনের সামনে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শিক্ষকদের অবস্থানের কাছেই অবস্থান নিয়ে আছেন অধ্যাপক আনোয়ার হোসেন।

উপাচার্য সাংবাদিকদের বলেন, শিক্ষকরা বাসার সামনে অবস্থান নিয়ে এবং রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করছেন।

আন্দোলনরত শিক্ষকদের মোর্চা সাধারণ শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থার নিরসন চেয়ে আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

শিক্ষার্থীদের অনিশ্চয়তার মুখে ঠেলে না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা অধিকার মঞ্চ নামের একটি সংগঠন।

প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তৃতীয় দিনের মতো রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও সহনিবন্ধক আবু হাসানকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকদের একটি অংশ।

তাদের মুক্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমিতির পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষকদের প্রতিনিধিত্বকারী সংগঠন শিক্ষক সমিতি। 

হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষক সমিতি আন্দোলন প্রত্যাহার করলে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে নতুন কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষকরা।

উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে এবং চারদিন নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে তারা।

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে সঙ্কট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মহিবুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করা হয়। তাদের তদন্ত প্রতিবেদন এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পুরনো খবর:

ব্যবধান মাত্র ১০ গজ