২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৭ শিবিরকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ভাংচুর ও সহিংসতার ঘটনায় সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 10:19 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার রাতে কোটবাড়ি এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে জানান সদর দক্ষিণ থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন।

পদমর্যাদা বৃদ্ধির দাবিতে ও বৈষম্যের প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় যানবাহন ভাংচুর ও সরকারি স্থাপনায় আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিক্ষোভের দিন ইউএনওর গাড়িতে আগুন দেয়াসহ সহিংস ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই হাজার জনের বিরুদ্ধে এসআই আবদুর রব একটি মামলা করেন।

এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন এসআই আশরাফুল ইসলাম।

এদিকে বিজয়পুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন তহসিল অফিস ভাংচুরের ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই হাজার জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন।

আটকদেরকে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখান হয়েছে বলে জানান ওসি।