ফরিদপুরে গাঁজা চাষি দণ্ডিত
বাড়িতে গাঁজার চাষ করায় ফরিদপুর সদরে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর আলমের আদালতে তাকে এ সাজা দেয়া হয়।
দণ্ডিত আইউব সরদার (৪৮) উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মধ্য কোমরপুর গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, আইউব সরদার তার বাড়িতে গাঁজার চাষ করেছিলেন।
এ খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৩ ফুট উচ্চতার ১০টি গাঁজা গাছ জব্দ করা হয়।
সাজা দেয়ার পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট মাহবুবুর আলম।
