২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কিশোরের লাশ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার সকালে উপজেলার চুয়ারিখোলা এলাকায় রেললাইনের পাশের একটি ডোবা থেকে ওই কিশোরের (১৫) অর্ধগলিত লাশ পাওয়া যায়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজহারুল ইসলাম জানান, ডোবায় কিশোরের লাশ পড়ে থাকার খবর পেয়ে  সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।

৬-৭দিন আগে ট্রেনের ধাক্কায় কিশোরটি ওই খাদে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই কিশোরের পরনে খয়েরি রংয়ের ফুলহাতা জামা এবং কালো প্যান্ট রয়েছে বলেও তিনি জানান।