২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কলেজছাত্র খুন

নরসিংদীর পলাশ উপজেলায় এক কলেজছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার বিকালে ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম কান্দাপাড়া গ্রামে নিহত খায়রুল ইসলাম (২৫) নরসিংদী সরকারি কলেজের স্নাতকক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।

পলাশ থানার ওসি সাঈদুর রহমান জানান, নরসিংদী বিকাল ৪টার দিকে প্রাইভেট পড়ানোর জন্য বের হয়ে বাড়ির পাশে রাস্তায় পৌঁছলে দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত, পা ও ঘাড়ের রগ কেটে দেয়।

এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি সাঈদুর রহমান আরো জানান, ঘটনায় জড়িত সন্দেহে ইকরাম (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।