২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ভারতীয় পিস্তলসহ আটক ১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নারায়ণজোত সীমান্ত এলাকা থেকে ভারতীয় পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 07:03 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার রাতে আটক রঞ্জু মিয়া (৩২) উপজেলা সদরের কানকাটা গ্রামের তাজুল ইসলাসের ছেলে। তাকে রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়ছে।

বিজিবি-এর নারায়ণজোত বিওপির কমান্ডার মোক্তার হোসেন জানান,  সোমবার রাতে রঞ্জুসহ চারজন দুইটি মোটরসাইকেলে ওই সীমান্তের ৭৩৪ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলার এলাকায় যান।

এ সময় রঞ্জুকে আটক করা হলেও অন্য তিনজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

বিজিবি সদস্যরা রঞ্জুর শরীর তল্লাশি করে একটি ভারতীয় পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানান তিনি।

সে সময় সেখান থেকে একটি বল্লম, একটি তলোয়ার ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

আটক রঞ্জু সীমান্তে ভারতীয় গরু পাচারকারী সিন্ডিকেটের সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। থানায় তার বিরুদ্ধে বিজিবির উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

বিজিবির তেঁতুলিয়া কম্পানির কমান্ডার মেজর সুবেদার মোজাম্মেল হক বলেন, থানায় রঞ্জুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

তেঁতুলিয়া থানার ওসি মনোজ কুমার রায় আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করার কথা স্বীকার করেছেন।