২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিউম্যান হলারে ‘মুখোশধারীর’ আগুন

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায়ের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির পক্ষ থেকে হরতাল ডাকার পরপরই একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 04:13 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলাবার দুপুর আড়াইটার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন সড়কে ছয়-সাত জন এসে গাড়িতে আগুন দেয়। তাদের মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা।

স্থানীয় বাসিন্দা মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুখোশধারীরা আগুন দেয়ার আগে হিউম্যান হলারটিতে ভাংচুরও চালায়।”  

তবে এতে কেউ হতাহত হননি। স্থানীয়রা আগুন নেভানোর পর ঘটনাস্থলে আসে পুলিশ।  

ওই এলাকায় গাড়িতে আগুন দেয়ার ১০ মিনিট আগে নগরীর নাসিমন ভবনে নগর বিএনপির দলীয় কার্যালয়ে আগামী বুধবার চট্টগ্রাম জেলায় হরতালের ঘোষণা দেন নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন। 

এর আগে দুপুরে রাজধানীতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।