গাজীপুরে ইভটিজিং নিয়ে কর্মশালা
গাজীপুরে ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে ইভটিজিং বিষয়ে সেমিনার হয়েছে।
বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে মঙ্গলবার এ সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এমএম এনামুল আজিজ।
ড. এনামুল বলেন, “ইভটিজিং বা যৌন নির্যাতনের প্রভাব ভিক্টিমের মন ও শরীরকে আক্রান্ত করে। অনেকক্ষেত্রে মানসিকভাবে আক্রান্ত হলেও তার বর্হিপ্রকাশ ঘটে শারীরিকভাবে।
“আমাদের দেশে যথাযথ সামাজিক সচেতনতার অভাব, পারিবারিক শিক্ষা ও সাংস্কৃতিক পশ্চাৎগামিতা, স্যাটেলাইট টিভি ও মোবাইল ফোনের অপব্যবহার থেকেও ইভটিজিং সংঘটিত হয়ে থাকে।”
এ থেকে রেহাই পেতে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি প্রয়োজন বলে মত দেন তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল।
