২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

ময়মনসিংহ শহরে বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয় অন্তত ১০ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 03:34 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে পাটগুদাম ব্রিজ মোড়ে এ দুর্ঘটনায় নিহত শিশুর নাম হ্যাপি (৪)। এছাড়া নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, বেলা ১১টার দিকে গৌরীপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস বেপরোয়া গতিতে শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে পেছন থেকে দুটি সিএনজি অটোরিকশাসহ পথচারীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।