২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় আ. লীগের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 10:32 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার রাতে উপজেলা সদরে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক মনির হোসেন জানান, রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী সমর্থক ও উপজেলা সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সমর্থকরা মিছিল বের করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হন অন্তত ৫ জন।

এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীদের ইটপাটকেলের আঘাতে তিন উপপরিদর্শক মনিরুজ্জামান, মোস্তফা কামাল, ত্রিদিব এবং কনস্টেবল জলিল ও মাঈন উদ্দিন আহত হন।

পরে ১৬ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে নির্বাহী ম্যজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।