২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শাবলের আঘাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার সকালে উপজেলা সদরের আড়পাড়ায় শাহাজামাল (২০) আহত হন। রাত ৮টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি লিয়াকত আলি জানান, গাছের ডাল কাটা নিয়ে চাচাতো ভাই ফেরদৌসের সঙ্গে শাহাজামালের ঝগড়া বাধে। এক পর্যায়ে ফেরদৌস শাবল দিয়ে শাহজামালের মাথায় আঘাত করেন।

তাকে প্রথমে কালীগঞ্জ্ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।