২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ফিরছেন প্রধানমন্ত্রী, গণসংবর্ধনার উদ্যোগ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে সোমবার বিকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য সাউথ সাউথ পুরস্কার লাভ করায় বিমানবন্দরে শেখ হাসিনাকে ‘নাগরিক গণসংবর্ধনা’ দেবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশণা সম্পাদক অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হযরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে ঢাকা সেনানিবাসের দিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা হবেন।

ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইট থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’দিকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাড়িয়ে দলীয় প্রধানকে স্বাগত জানাবেন বলে জানান অসীম কুমার উকিল।

এদিকে, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, গণসংবর্ধনায় যোগদানের জন্য ঢাকা মহানগরের সর্বস্তরের জনসাধারণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গত ২২ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।